1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ উৎসব ও শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

রামগড়ে পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ উৎসব ও শীতবস্ত্র বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১০ বার

রামগড়ে অনুষ্ঠিত হল পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের রামগড় উপজেলার সদস্য সংগ্রহ অভিযান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি।

বুধবার দুপুরে রামগড় উপজেলা প্রেসক্লাবে নতুন সদস্যদের ফরম পূরণের মধ্যদিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।

সদস্য সংগ্রহ অভিযানে সংগঠনটির রামগড় উপজেলা সমন্বয়ক ও জেলা সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন, মো: রিয়াজ উদ্দিন রিপন, আবুল খায়ের, মোস্তাফিজুর রহমান, আব্দুল সাত্তার, মো: আনোয়ার হোসেন, জেলা শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক শিহাব রহমান প্রমুখ।

এর আগে রামগড় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।

মো: নিজাম উদ্দিন জানান, রামগড় উপজেলায় পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের পাশাপাশি অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আলাদা আলাদা ফরম পূরণের মাধ্যমে সদস্য সংগ্রহের কাজ চলবে। যে কোন ব্যক্তি সংগঠনের সদস্য ফরম পূরণ করে সদস্য হতে পারবেন। প্রতিটি ফরমের মুল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা, তবে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য যে কেউ যেকোনো পরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করতে পারবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্রগ্রামের সকল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় নবগঠিত একক আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৫ই নভেম্বর। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব মো: আলমগীর কবির এর নেতৃত্বে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net