1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে সৈয়দ ফৌজুল কবির শাহ্ আল ফতেপুরী আল মাইজভান্ডারী (ক.) এর ওরশ শরীফ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

রাউজানে সৈয়দ ফৌজুল কবির শাহ্ আল ফতেপুরী আল মাইজভান্ডারী (ক.) এর ওরশ শরীফ সম্পন্ন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬০ বার

চট্টগ্রামের রাউজানে পীরে ত্বরিকত, রওনকে আহলে সুন্নাহ্ হযরত শাহ্সুফি সৈয়দ ফৌজুল কবির শাহ্ আল ফতেপুরী আল মাইজভান্ডারী (ক.)এর ওরশ শরীফ নানা কর্মসূচী মধ্যদিয়ে বুধবার চিকদাইর মাইজভান্ডারী দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বাদে ফজর খতমে কুরআন,খতমে গাউছিয়া, তাওল্লাদে গাউসিয়া শরীফ ও মিলাদ মাহফিল। মাহফিলে তকরির করেন চট্টগ্রাম কাজী দেউরি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী, আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী।প্রধান মেহেমান ছিলেন মাইজভান্ডার দরবারের আওলাদ সৈয়দ নজরুল হুদা আল্ মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ রহমানিয়া দরবার শরীফের শাহ্জাদা গোলাম রাসুল চৌধুরী ( খুলু মিয়া) আল্ মাইজভান্ডারী, হাফেজ নগর দরবার শরীফের শাহজাদা সৈয়দ জুনায়েদুল আনোয়ার আল্ হাফেজ নগরী মাইজভান্ডারী। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক আবু তাহের, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির চিকদাইর শাখার-২এর সাধারণ সম্পাদক আক্কাস উদ্দীন মানিক, ইউপি সদস্য জানে আলম। জিকিরে সেমা মাহফিল ও কাওয়ালী পরিবেশন করেন আব্দুল মালেক কাওয়াল, সৈয়দ নাসির উদ্দিন। মিলাদ কিয়াম ও মোনাজাত শেষে আগত আশেক ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net