1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ভাগ্নের বিয়েতে যাওয়ার পথে দূর্ঘটনায় মামা নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি ঈদগাঁওয়ে ভোগান্তিতে ডজনাধিক পরিবার, ঘেরাবেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ ভাঙ্গুড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় ভাগ্নের বিয়েতে যাওয়ার পথে দূর্ঘটনায় মামা নিহত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৫৬ বার

মাগুরায় ভাগ্নের বিয়েতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মামা নিহত হয়েছেন বলে জানা গেছে।
১৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত বানায় শেখ (৪৫) উপজেলার দীঘা ইউনিয়নের জনার্দুনপুর গ্রামের রুস্তম আলী ছেলে। ভাগ্নে আজাদের বিয়ে উপলক্ষে মোটরসাইকেলযোগে বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট বোনের ছেলের বিয়ে ঠিক হয় উপজেলার সূর্যকুন্ডু গ্রামে। বিয়ের অনুষ্ঠানের সব পর্ব শেষে কনের বাড়িতে যাওয়ার পথে ধোয়াইল বাজার এলাকায় পৌঁছলে অসাবধানতাবশত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরুতর আহত হন বানায় শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম শাওন তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার ডিউটি অফিসার কাজী রিপন মোবাইলে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন নিহতের পক্ষ কেহ থানায় মামলা করতে আসেনি, কারণ তারা পরস্পর আপন ভাই! কে কার বিরুদ্ধে মামলা করবে?
এঘটনায় দীঘা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net