1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্য প্রাণী গন্ধ‌গোকুল হত্যার অ‌ভি‌যো‌গে জিডি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

বন্য প্রাণী গন্ধ‌গোকুল হত্যার অ‌ভি‌যো‌গে জিডি

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৭ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিরল প্রজা‌তির বন্য প্রাণী গন্ধগোকুল হত্যার অ‌ভি‌যো‌গে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ক‌রিমগঞ্জ থানায় এ অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে।

হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক রেহাল মাহমুদ এ অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টানপাড়া গ্রামে ৩টি গন্ধগোকুল ধ‌রে পিটিয়ে হত্যা করেন স্থানীয়রা। এরপর মৃত প্রাণীগু‌লো নি‌য়ে উল্লাস কর‌তে থাকেন তারা। ছ‌বিসহ এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ‌ফেসবু‌কে ভাইরাল হয়।

অ‌ভি‌যোগপ‌ত্রে ‌ফেসবু‌কে দেয়া ছবি দে‌খে এ ঘটনায় জড়িত‌দের ধ‌রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম অ‌ভি‌যোগ পাওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, ‘বন বিভাগের পক্ষ থেকে থানায় অভিযোগপত্র দায়ের করা হয়েছে। বিষয়টি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net