1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরশ্বানী এলাকার ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিহতেরদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলে দু’জন আরোহী দ্রুতগতিতে যাচ্ছিল। এসময় চৌদ্দগ্রাম মিরশ্বানী এলাকায় পৌঁছলে পাশের সংযোগ সড়ক থেকে একটি মাটিবাহী ড্রামট্রাক মহাসড়কে উঠার সময় মোটরবসাইকেলটির সাথে ধাক্ক লেগে মোটরসাইকেল আরোহী দু’জন ছিটকে মহাসড়কে পড়ে যায়। এসময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি লরি গাড়ী দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।

এবিষয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তারা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। তাদের ব্যবহৃত মোবাইল কল পর্যালোচনা করে তাদের বাড়ী চট্টগ্রাম বা কক্সবাজার জেলায় বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পরিচয় সনাক্তের পর বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net