ঢাকা   ০৪:০৩:১০ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

শরণখোলায় কলাই ক্ষেত থেকে নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

নইন আবু নাঈম,বাগেরহাট সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলার গলায় ফাঁস লাগানো অর্ধনগ্ন অবস্থায় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন কলাইক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। রধারণা করা হচ্ছে, ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা কেউ লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বিকেলে গ্রামের শিশুরা কলাই ক্ষেতে খেলতে গিয়ে প্রথমে লাশটি দেখে লোকজনকে জানায়। নারীর ডান কান সম্পূর্ণ বিচ্ছিন্ন। চোখমুখ ক্ষতবিক্ষত। গায়ে বোরখা পরিহিত। লাশের পাশে পাজামা, ছাতা ও স্যান্ডে পড়ে রয়েছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান আসাদুজ্জামান মিলন জানান, অর্ধনগ্ন লাশের শরীরে ধর্ষণের আলামত রয়েছে। হয়তো ওই নারীকে সংঘব্ধ ধর্ষণের পর হত্যার করে কলাইক্ষেতে ফেলে রাখা হয়েছে। এলাকার কেউ তার পরিচয় জানাতে পারেনি।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, রাজেশ্বর গ্রামের বেড়িবাঁধের পাশো কলাইক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। হত্যার আগে ধর্ষণের শিকার হতে পারে নারী। শুক্রবার রাতে হত্যাকান্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি