1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লাভলু শেখ স্টাফ রিপোটার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৬ বার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন, শহীদের আত্মার মাগফেরাতে মোনাজাত ও দোয়া কামনা করেন।

শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদ, জেলা প্রশাসক আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক, সহসভাপতি অ্যাড. আশরাফ হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম সফি, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।অপরদিকে পৃেসক্লাব লালমনিরহাটের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্যঅপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অপন এবং বিভিন্ন কমসূচী পালিত করছেন।

এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে এবং সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
প্রভাতে স্ব -স্ব প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরী করা হয়েছে।
মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ মোনাজাত/ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net