1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন কিশলয় স্কুল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন কিশলয় স্কুল

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৬ বার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্কুলের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম।

এ সময় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, আ’লীগ সাধারন সম্পাদক বাহাদুর হক, সিনিয়র শিক্ষক মুমিনুল হক চৌধুরী, ছৈয়দ আকবর, এনামুল হক, নাছির উদ্দীন মুনিরী, আবু বক্কর, পিযুষ কান্তি শর্মা, মীর মোহাম্মদ জুনাইদ, মিজানুর রহমান, তড়িৎ দত্ত, মোহাম্মদ ইমরান, কাজী আফফান, আবু সাঈদসহ শিক্ষক কর্মচারীরা।

এ সময় আলহাজ্ব জয়নাল আবেদীন বলেন, অমর একুশের প্রথম প্রহরে আমি সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আন্দোলন, সংগ্রাম ও জীবন বাজি রাখার মধ্য দিয়ে আমরা আমাদের ভাষাকে রক্ষা করেছি। বাংলা ভাষার মান-মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

এরপর বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের আলোচনা শুরু হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম.এম মুমিনুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সৈয়দ আকবর, আবু বকর ছিদ্দিক, মিজানুর রহমান, ওবাইদুল হক ও কাজী মোহাম্মদ আফফান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net