1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

শ্রীনগরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬৮ বার

শ্রীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার
বিতরণ হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের
অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর
রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ,
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফেরদৌস, মুন্সীগঞ্জ জেলা
পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর
প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন
দপ্তরের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায়
অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে প্রহম প্রহরে শ্রীনগর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে
উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও শ্রীনগর প্রেস ক্লাবসহ অন্যান্য
সামাজিক সংগঠন শহীদ মিনারে পূষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে ভাষা
শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রোববার সকালে উপজেলার বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক
সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পূষ্পস্তবক
অর্পন করেন। এছাড়াও লক্ষ্য করা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে
সামাজিক সংগঠনগুলো অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net