1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নাঙ্গলকোটে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

মোঃসাইফুল ইসলাম ,নাঙ্গলকোট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৬১ বার

কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া রহমতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২১ অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের একুশে সম্মাননা প্রদান এবং বিদ্যালয়ের ফ্যাসিলিটিজ ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠান রবিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের সদস্য ও লক্ষীপদুয়া রহমতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ শামছুউদ্দিন কালু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রীর এ.ফি.এস.কে.এম.সিংহ রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, ৩নং রায়কোট উওর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম। রায়কোট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুজিবুল হক, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আহম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম ভূঁইয়া, সহকারি প্রধান শিক্ষক ওহিদ উল্লাহ, সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়। সম্মাননা গ্রহণ করেন বীর মুক্তিযুদ্ধা দেলোয়ার হোসেন মজুমদার রায়কোট, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের মজুমদার শিবপুর, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হাফেজ আহমেদ মজুমদার শিবপুর, বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন মজুমদার চেহরিয়া, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারসহ বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থীদের ৫ জনকে সম্মাননা দেয়া হয়।২৬তম বিসিএস শিক্ষা ক্যাডার মাহফুজা আমেনা, ৩৬তম বিসিএস শিক্ষা ক্যাডার ফখরুউদ্দিন পিন্টু, ৩৮তম বিসিএস শিক্ষা ক্যাডার নুরুল আলম মাসুদ, স্বনামধন্য শিক্ষক ইয়াসির আরাফাত সুজন, উপসহকারী কর্মকর্তা খাইরুল আমান মজুমদার আরিফ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net