1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের প্রথম শহীদ মিনারটি ছিল মাটির তৈরি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

কিশোরগঞ্জের প্রথম শহীদ মিনারটি ছিল মাটির তৈরি

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৪ বার

কিশোরগঞ্জ শহরে প্রথম আনুষ্ঠানিকভাবে একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয় ১৯৬৩ সালে। সে বছর আবু তাহের খান পাঠানের নেতৃত্বে বের করা হয় প্রভাত ফেরি।

প্রভাত ফেরিতে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নারায়ণ সরকারের লেখা ও অশ্বিনী রায়ের সুর করা কয়েকটি সঙ্গীত পরিবেশিত হয়। সেদিন সুরের মুর্ছনায় শহরে একটি শোকবিহ্বল পরিবেশের সৃষ্টি হয়েছিল।

প্রভাত ফেরিটি কিশোরগঞ্জ স্টেডিয়ামে নির্মিত একটি প্রতীকী শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়েছিল। সেখানে সমবেত হয়েছিল হাজার হাজার লোক। সেই থেকে কিশোরগঞ্জে প্রভাত ফেরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

কিশোরগঞ্জ শহরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় গুরুদয়াল কলেজ মাঠে ১৯৬৬ সালে। এই শহীদ মিনার নির্মাণের জন্য সেসময় গুরুদয়াল কলেজের ফান্ড থেকে মোট ৭শ’ টাকা ব্যয় করা হয়েছিল। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ মো. ওয়াসিমুদ্দিন।

শহীদ মিনার নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তৎকালীন ছাত্র সংসদের ভিপি এবং বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ।

একাত্তর সালে পাক বাহিনী সেই শহীদ মিনারটি গুঁড়িয়ে দিয়েছিল। স্বাধীনতার পর ছাত্র সংসদের ভিপি নূরুল ইসলাম নূরুর নেতৃত্বে শহীদ মিনারটি পুন:নির্মিত হয়।

সেই থেকে প্রতি বছর একুশের প্রথম প্রহর থেকে জনতার ঢল নামে। নগ্নপায়ে প্রভাতফেরি আর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা-ভালবাসায় স্মরণ করেন শহীদ ভাষা সৈনিকদের।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত, জব্বারদের শহীদ হওয়ার খবর পরদিন বিকেলে পত্রিকা মারফত কিশোরগঞ্জে এসে পৌঁছে। তাৎক্ষণিক কিশোরগঞ্জের ভাষা সৈনিকদের নেতৃত্বে গুরুদয়াল কলেজ হোস্টেল চত্বরে কালো পতাকা উত্তোলন করে শোকসভা অনুষ্ঠিত হয়।

২৫শে ফেব্রুয়ারি শহীদ দিবস ঘোষণা করে নগ্ন পায়ে প্রভাতফেরী করে বিকেল ৩টায় রথখলার মাঠে মাটি দিয়ে শহীদ মিনার তৈরি করে তাতে পুষ্পস্তবক অর্পণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net