1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন বিভাগের খুলনা জোনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

বন বিভাগের খুলনা জোনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ২১৩ বার

বাংলাদেশ বন বিভাগের খুলনা জোনের ১০দিন ব্যাপি বন্যপ্রাণী অপরাধ দমন ও ফরেনসিক ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা ২১ফেব্রুয়ারী রবিবার যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে সদনপত্র বিতরণ ও সমাপ্তি ঘোষনা করা হয়েছে।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান পরিচালক এ এস এম জহির উদ্দিন আখনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ যশোর অঞ্চলের প্রধান বন রক্ষক কর্মকর্তা ড, মোল্লা রিজাউল করীম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের সহকারী প্রধান বন সংরক্ষক ড,আরিফুল হক বিলাল,সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার প্রধান বন কর্মকর্তা সালেহ মোঃ শোয়েব খান ,যুব উন্নয়ন যশোরের উপ-পরিচালক মুসা কালিমুল্লাহ। এ সময় সাংবাদিক ও মাগুরার পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজ কর্মী মোঃ সাইফুল্লাহ, সাতক্ষীরার পক্ষে বিশিষ্ট সমাজ সেবক হাফেজ মাওলানা দিদারুল আলম, ফরিদপুরের ফরেস্টার নির্মল কুমার, যশোরের বিশিষ্ট সমাজ সেবক ও গ্রীণ সেফটির প্রধান নির্বাহী আশিক মাহমুদ, খুলনার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ অলোকেশ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যার ছাত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয় নেচার কনজারভেশন ক্লাবের সদস্য তাসফিয়া আফরিন বৃষ্টি, কুষ্টিয়ার ফরেস্টার আবু বকর সিদ্দিক ও বৃৃৃক্ষ’র প্রতিষ্ঠাতা সভাপতি নাসিম আল খুশবু। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে এবং বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে বন বিভাগের খুলনা জোনের ৯ জেলার বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং ১৫টি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা সহ ৩০ জন প্রতিনিধি এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। ১২ ফেব্রুয়ারী উপস্থিতি ও ১৩ ফেব্রুয়ারী আনুষ্ঠানিক ভাবে এ প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছিলো বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net