1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

তিতাসে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৩ বার

কুমিল্লার তিতাস উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঠিকানাসহ নতুন ঘর। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য সরকারি খাস জমিতে এসব ঘর নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভূমি ও গৃহহীনরা তাদের স্বপ্নের ঘর পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। এগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তারের সার্বিক তত্বাবধানে গৃহ নির্মাণের কাজ করছেন উপজেলা প্রশাসন।

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে গৃহ নির্মাণ কাজ শেষ করে ১০ জানুয়ারী প্রথম পর্যায়ে (ক) শ্রেণীভূক্ত উপকারভোগি পরিবারের মাঝে ২শতাংশ খাস জমি বন্দোবস্ত জমির দলিল তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১লাখ ৭৫ হাজার টাকা। সব ঘর সরকার নির্ধারিত একই নকশায় তৈরি করছে এবং প্রতিটি ঘরের সাথে পাকের ঘর ও টয়লেটসহ অন্যান্য সুবিধা রয়েছে। প্রথম পর্যায় ৩০ টি ঘর নির্মান কাজ চলছে। উপকার ভোগিদের মাঝে বন্দোবস্ত ২ শতাংশ ভূমির দলিল ও নির্মাণাধিন ঘরের চাবি হস্তান্তর করা হবে।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া খানম বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী আমরা খাসভূমি চিহ্নিত করে ইতি মধ্যে ঘর নির্মাণ কাজ শুরু করেছি আশা করি শীঘ্রই উপকার ভোগিদের মাঝে ভূমির দলিল ও ঘরের চাবি তুল দিতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার বলেন, উপজেলা টাস্কফোর্সের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা যাচাই বাছাই করে ৩০ টি পরিবারকে ২ শতক জমির উপর ঘর নির্মাণ করে দিচ্ছি, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দিতে সরকারী খাসভূমিতে ঘর নির্মাণ কাজ দ্রুত হচ্ছে আশা করি অল্প সময়ের মধ্যেই জমির দলিল ও ঘরের চাবি উপকার ভোগিদের হাতে তুলে দিতে পারবো ইনশাল্লাহ। এছাড়াও আরো ২২টি পরিবারের জন্য জমি এবং ঘর পক্রিয়াধিন আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net