1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাঘাটায় নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

সাঘাটায় নিখোঁজের তিনদিন পর শিশুর লাশ উদ্ধার

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২৩ বার

গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা গ্রামে বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর বাড়ির পার্শ্ববর্তী যমুনা নদী থেকে সাগর মিয়া নামে সাড়ে তিন বছরের এক শিশুর লাশ গতকাল বুধবার সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর মিয়া সাঘাটা ইউনিয়নের সাঘাটা গ্রামের আব্দুর রহমান ওরফে শফিকুল ইসলাম শফির ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, ২০ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সাগর বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও না পেয়ে পরদিন সাগরের বাবা সাঘাটা থানায় একটি জিডি করে। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে যমুনা নদীর তীরে সাগরের লাশ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। সাঘাটা অফিসার ইনচার্জ জানান, ধারণা করা হচ্ছে শিশু সাগর খেলতে খেলতে কোন এক সময় নদীতে পড়ে ডুবে যায়। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net