1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুড়ালের আঘাতে রাস্তা তৈরি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

কুড়ালের আঘাতে রাস্তা তৈরি

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪৩ বার

সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের কুমকুমারীতে হোসেন আলী মাস্টার নিজেই কুড়াল দিয়ে গাছ কেটে পাকা রাস্তা তৈরির প্রস্তুতি সম্পন্ন করেছেন একটি আঞ্চলিক সড়ক। সরেজমিনে গিয়ে দেখাযায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের জনগনের জনআকাংখার মেম্বার হিসেবে সুনাম অর্জন করে তৃতীয়বারেরমতো মেম্বার নির্বাচিত হওয়ার কথা এলাকাবাসীর মুখে মুখে দিন দিন চাউর হয়ে উঠেছে। তিনি নিজেই নিজের হাতে কুড়াল দিয়ে আঘাত করে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা গাছ কেটে নতুন রাস্তা তৈরির প্রস্তুতি সম্পন্ন করেছেন।

জানাযায় মোঃ হোসেন আলী মাস্টার আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের দু’বারের বিপুল ভোটে নির্বাচিত সফল মেম্বার। তিনি একাধারে শিক্ষকতার পেশায় থাকলেও নিজেকে তৈরি করেছেন জনগনের যোগ্যতম মেম্বার হিসেবে।

মোঃ হোসেন আলী মাস্টার নিজেই ২২সোমবার দুপুরে ঐ অঞ্চলিক সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা গাছটি কেটে পাকাকরণ কাজের জন্য সড়ক প্রস্তুতের উদ্বোধন করেন তিনি ।

সড়কটি পাকাকরার উপযোগী করতে মাটি ভরাটসহ সকল প্রস্তুতি শীঘ্রই সম্পন্ন হবে এবং পাকা করে দিয়ে তা জনগণের চলাচলের উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান দুই দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেম্বার মোঃ হোসেন আলী মাস্টার ।

এসময় তিনি আরো বলেন, এলাকার জনগণের সুখ শান্তিতেই আমার সুখ । এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা ই আমার একমাত্র চাওয়া পাওয়া । জনগণের সেবা করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছি । তারা আমাকে বিপুল ভোটে মেম্বার নির্বাচন করেছিলেন তারই ফলশ্রুতিতে উন্নয়নের রোলমডেলে পরিনত করা সম্ভব হয়েছে সকলের সার্বিক সহযোগিতা নিয়েই এলাকার উন্নয়ন একটি মডেল ওয়ার্ডে পরিনত করতে সক্ষম হয়েছি ।

আমি আমার ওয়ার্ডের মানুষের কাংখিত আশা পূরণ করতে চলেছি । এলাকাবাসীকে সাথে নিয়ে আমি আমার ওয়ার্ডকে একটি মাদক মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পেরেছি ।
শতভাগ নাগরিক সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছি । এলাকার অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ার মতো ।

আমি যতদিন বেঁচে থাকব ততদিন এলাকার উন্নয়ন সার্বিক উন্নয়ন করিয়ে যাবো । উন্নয়নের প্রথম সারিতেই থাকবে আমার প্রিয় ৪নং ওয়ার্ড । দেশের সর্বোচ্চ উন্নয়নের সুফল ভোগ করবে আমার ওয়ার্ডের জনগণ ।

আমি এলাকার সার্বিক উন্নয়ন ও শতভাগ নাগরিক সমস্যা সমাধানে অঙ্গীকার বদ্ধ । সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net