ঢাকা   ০৩:৪৭:৪৬ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় মা ও ছেলে নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) গুণবতী রেল স্টেশনে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলো: উপজেলার গুণবতী ইউনিয়নের বুধড়া গ্রামের মানিক মজুমদারের স্ত্রী সুমি বেগম (২৩) ও ছেলে মাখলাশ (২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দু’টি একসাথে অতিক্রমের সময় মা সুমি বেগম তার কোলে থাকা ২ বছরের ছেলে মাখলাশকে নিয়ে রেল লাইন পার হওয়ার সময় সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, গুণবতী রেল স্টেশনে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাথে সাথে মা ও ছেলে মারা যায়। তাদের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি