1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মধ্যযুগীয় কায়দায় যুবককে বেঁধে মারপিটের ভিডিও ভাইরাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

মধ্যযুগীয় কায়দায় যুবককে বেঁধে মারপিটের ভিডিও ভাইরাল

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২২০ বার

বাগেরহাট জেলার, মোরেলগঞ্জে আশিক (২৫) নামে এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার ভিডিও ভাইরাল হলে সোহেল খান নামে এক ইউপি মেম্বারসহ ৪ জনের নামে বৃহস্পতিবার রাতে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। সোহেল খান উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার ও বড় জামুয়া গ্রামের মৃত খলিল খানের ছেলে।

জানাগেছে, পার্শ্ববর্তী জিয়ানগর উপজেলার চরনী পত্তাসী গ্রামের কবির আকনের ছেলে আবদুস সবুর আকনের একটি মোবাইল ফোন মঙ্গলবার চুরি করে নেয় ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি মেম্বার সোহেল খানের ছোট ভাই রুবেল খান। চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বুধবার দুপুরে রুবেলের বড়ভাই এবং ইউপি মেম্বার সোহেল খানের শরনাপন্ন হতে তার বসতবাড়ি যান মোবাইল মালিক আবদুস সবুরের বন্ধু চরনী পত্তাসী গ্রামের আশিক জোমাদ্দার। বিষযটি সোহেল খানকে অবহিত করে মোবাইল ফোনটি উদ্ধারের দাবি করলে তা নিয়ে আাশিক ও সোহেল খানের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। কথা কাটাকাটি ও বাক বিতন্ডার এক পর্যায়ে কুখ্যাত সন্ত্রাসী সোহেল খানের নির্দেশে তার ক্যাডার বাহিনী আশিককে আটক করে তার হাত-পা বেধে ফেলে এবং সন্ত্রাসী সোহেল খান ও তার বাহিনী মিলে আশিককে এলোপাতাড়ি পিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। গুরুতর আহত আশিককে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ দিকে মারপিটের দৃশ্যটি কেউ মোবাইল ফোনে ভিডিও করে “চিংড়াখালী বাজার” নামক একটি আইডি থেকে ফেসবুকে পোষ্ট দিলে ঘটনাটি ভাইরাল হয় এবং প্রশাসনের টনক নড়ে।

পুলিশ একাধিক মামলার আসামি সোহেল খান ও তার সহযোগীদের আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে বলে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান। পুলিশ সোহেলের বাড়ি তল্লাশী করে কয়েকটি রামদা ও হকি ষ্টিক উদ্ধার করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net