এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
লাকসাম কালিয়াপুর দরবার শরীফে ওরশে বসানো মেলাতে বাঁশি বাজানো কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন যুবক গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিদেরকে স্হানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে উপজেলার মুদাফরগঞ্জ (দঃ) ইউনিয়নের কালিয়াপুর- হামিরাবাগ এলাকায়
এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালিয়াপুর দরবার শরীফের ওরশকে কেন্দ্র করে আশপাশের এলাকায় মেলা বসে। করোণা পরিস্থিতিকে উপেক্ষা করে মেলায় শত শত দোকান বসে। এতে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে। রাতে কয়েকজন যুবক মেলায় গিয়ে বাঁশি কিনে বাজাতে গেলে বাধা দেয় মেলায় আসা কয়েকজন যুবকরা।
এ নিয়েতরুণ যবুকদের মধ্যে কথা-কাটাকাটি হয়ে।খবর পেয়ে পাশ্ববর্তী ইসলামপুর এলাকার ১০/১২ জন যুবক এসে তাদের উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে পাশের দোকানে থাকা ছুরি নিয়ে হামলা চালিয়ে হামিরাবাগ এলাকার মেম্বার বেলায়েতের ছেলে আব্দুর রহমান (২০), তাজুল ইসলামের ছেলে ইউসুফ (১৯) ও একই এলাকার ইসমাইল হোসেন হৃদয়কে (১৮) ছুরিকাঘাতসহ ৬/৭ জনকে আহত করা হয়। গুরুতর আহত আব্দুর রহমানকে প্রথমে লাকসামে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলায় আহত ইউসুফ মিয়া বলেন, মনোহরগুন্জ উপজেলা ইসলামপুর এলাকার কামালের ছেলে বায়েজিদ, আবু তাহেরের ছেলে ইসরাফিল ও মেলার দোকানি সাদেকসহ ১০/১২ জন যুবক আমাদের উপর অতর্কিত হামলা করে।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন জড়ো হতে শোনা গেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। মেলা অব্যাহত থাকলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন জানান, অনুমোদন ছাড়াই এ মেলা বসানো হয়েছে। ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।