1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ডাকাত প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

তিতাসে ডাকাত প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন ছাত্রলীগ

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৪১ বার

তিতাসে একের পর এক চুরি, ডাকাতির ঘটনায় উপজেলাজুরে চোর, ডাকাত আতংক চরম আকার ধারন করেছে। প্রতিরাতেই উপজেলার কোন না কোন গ্রামে চোর ডাকাত দলের এসব তান্ডবের ঘটনা সামাল দিতে আইন শৃংঙ্খলা বাহিনীও হিমশিম খাচ্ছে।

এমন অবস্থায় জনগণের জান-মালের নিরাপত্তার কথা ও শান্তির কথা চিন্তা করে স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরীর নির্দেশে এবং তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ভাই ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ভাইয়ের পরামর্শে এবং তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল ইসলামের সার্ভিক সহযোগিতায় তিতাসে ডাকাত প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্বেচ্ছাসেবক হিসেবে ডাকাতদের প্রতিহত করতে অতন্ত্র প্রহরীর বেশে রাত জেগে পাহারা দিচ্ছেন তিতাস উপজেলা ছাত্রলীগ। জানা যায় তারা প্রতিরাতে প্রায় ৩০ জন ছাত্রলীগ নেতাকর্মী উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে রাত জেগে পাহারা দেয়।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকির জানান, হঠাৎ করে উপজেলাজুরে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। ডাকাত দল প্রতিদিন রাতে বিভিন্ন বাড়িতে হানা দেয়ার চেষ্টা করছে। তখনই এ ডাকাতদের প্রতিহত করতে এমপি সেলিমা আহমাদ মেরী, উপজেলার চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার ও তিতাস থানা অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম এর সমন্বয়ে পুলিশের পাশাপাশি তিতাস উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছে। ইনশাআল্লাহ তাদের এই উদ্যাোগে এলাকায় ডাকাতি অনেকটা রোধ করা সম্ভব হচ্ছে। ছাত্রলীগ সবসময় মানুষের পাশে ছিলো এবং পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net