1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার কথা স্বীকার করল গৃহকর্মী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার কথা স্বীকার করল গৃহকর্মী

মো.ইকবাল হোসেন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ২৮৩ বার

গৃহকর্মীর অসদাচরণের কারণে বাড়ির গৃহকর্তা গালাগাল করতেন। আর এতেই ‘অতিষ্ঠ’হয়ে বাড়ির গৃহকর্মীই উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হককে (৯০) খুন করেন। নিজেই খুন করে নিজের চোখ-মুখ বেঁধে হত্যাকাণ্ডের নাটক সাজালেও পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি। নিজেই তার গৃহকর্তাকে খুন্তি দিয়ে হত্যা করেছেন।

বুধবার (৩ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) জাকারিয়া রহমান জিকু এইসব তথ্য জানান তিনি আরও বলেন, গৃহকর্মী জমির উদ্দিন(২৮) এর স্বীকারোক্তিতে নিহতের বাড়ির পেছনে পুকুরে দীর্ঘ ৩ ঘণ্টা সেচ দিয়ে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত হন্দা (মাটি খুঁড়তে স্থানীয় যন্ত্র), নিহতের মোবাইল, ঘটনার সাথে জড়িত জমিরের দুটি মোবাইল সেট।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অজ্ঞাত নামা আরও আসামিসহ থানায় মামলা দায়ের হয়েছে তাই তদন্ত অব্যাহত থাকবে। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না প্রকৃত খুনী কে। মামলার তদন্তের পর মূল রহস্য উদঘাটিত হবে। আটককৃতকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে রিমান্ডে নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার (১ মার্চ) সকালে জনার কেঁওচিয়া চেয়ারম্যান পাড়ায় নিজ বাসা থেকে আব্দুল হকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net