1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় নসিমন চাপায় শিশু নিহত, চালক আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ 

ভোলায় নসিমন চাপায় শিশু নিহত, চালক আটক

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৩২ বার

ভোলার চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নের চৌহমনী বাজারে রোববার দুপুর সাড়ে ১২ টায় নসিমন এর চাপায় মাহাবুব (৫) নামের এক শিশু নিহত হয়েছেন। শিশু মাহবুব জাহানপুর ইউনিয়নের ১ ওয়ার্ডের মোল্লা বাড়ীর মোঃ এমরান মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,শিশু মাহবুব গত ২ দিন আগে আনঞ্জুর হাট এলাকর কোরবান আলী বেপারী বাড়ীর নানা আলমগীর বেপারীর বাসায় বেড়াতে এসেছিল। মাহাবুব চৌহমনী বাজারের মুদি ব্যবসায়ী বেল্লালের দোকানের সামনে দাড়িয়ে ছিলো । আনঞ্জুরহাট বাজার থেকে ছেড়ে আসা নসিমন দ্রতগতিতে এসে শিশু মাহাবুবের গায়ের উপর দিয়ে চাপা দেয়। ঘটনা¯’লে মাহাবুব (৫)মারা যায়।

এ ঘটনায় শীভূষণ থানা পুলিশ নসিমন চালক নুর হোসেন কে আটক করে এবং নসিমন থানায় নিয়ে যায়। এ দিকে শিশু মাহাবুবের নানা বাড়ীতে চলছে শোকের মাতম। শিশুটির মা তাসলিমা কেঁদে কেঁদে জানান, আমার ছেলে মাহাবুব কে এই মাত্র গোসল করিয়ে দিয়েছি। ছেলেটি আমার বাজারে গেছে। আমার ৩ মাসের ফরহাদ কে গোসল করাইতে ছিলাম। হঠাৎ খবর আসলো আমার মাহবুব নেই। তারপর মায়ের আহাজারি…।
নসিমন চালক নুর হোসেন জানায় আনঞ্জুরহাটে শাহে আলমের চাল নিয়ে দিয়ে আসছিলাম। হঠাৎ করে কি হয়ে গেল আমি জানি না। শশীভূষণ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানান, চালক কে আটক করা হয়েছে,এখন ও মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net