1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ৭ই মার্চ পালন ও আনন্দ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সাতকানিয়ায় ৭ই মার্চ পালন ও আনন্দ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন

সাতকানিয়া প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৬১ বার

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদযাপনে সারাদেশের ন্যায় সাতকানিয়া উপজেলায় ও থানা পুলিশের উদ্যেগে এক মনোজ্ঞ অনুষ্ঠান আজ বেলা ৩ টার সময় কেরানীহাটে অবস্থিত সাতকানিয়া রয়েল রিসোর্ট এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শুরু করে।

অনুষ্ঠানে কেক কেটে ঐতিহাসিক ৭ই মার্চের বঙ্গবন্ধু’র ভাষণের স্মৃতি কথা উল্লেখ করে বক্তারা ভাষণের মর্যাদা ও তাৎপর্য তুলে ধরেন। নৃত্য পরিবেশনের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সি আই পি, ইউএনও আবদুস সালাম চৌধুরী, অতিরিক্ত পু্লিশ সুপার (সাতকানিয়া সার্কেল) জাকারিয়া রহমান জিকু, ওসি আনোয়ার হোসেন, নুরুল অবছার চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, কুতুব উদ্দিন চৌধুরী, সৈয়দ মাহফুজুন নবী খোকন সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net