ঢাকা   ১২:০০:২২ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত।

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩১৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা মিরনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক।

মাটিরাঙ্গা উপজেলা কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটর মো. ইউনুছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুসরাত জাহান সুচী প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশে নারীরা জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায় স্বমহিমায় উদ্ভাসিত মন্তব্য করে
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, নারীদের সুযোগ ও সক্ষমতা বৃদ্ধি করতে পারলে তারা আরো এগিয়ে যাবে। সীমাবদ্ধতা সত্বেও অনেক সংগ্রাম এবং আন্দোলনের ফলে অনেক নারীই আজ সফল।

বাংলাদেশে নারীদের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন, তার নেতৃত্বে দেশে নারীবান্ধব আইন ও নীতি প্রণয়নের ফলে নারী উন্নয়ন এবং ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। নারীরা ঘর সামলানো থেকে শুরু করে সচিবালয় সর্বত্রই সফতার সাথে কাজ করছে।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায়
প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন নারী সংগঠনেরর নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি