1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খেজুর বাগানে প্রাচীরঘেরায় গাজার চাষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার

খেজুর বাগানে প্রাচীরঘেরায় গাজার চাষ

বিশেষ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৩৪ বার

সাভার উপজেলার আশুলিয়া থানার খেজুর বাগানে প্রাচীরঘেরা একটি জমিতে সন্ধান পাওয়া বাগানে লাগানো গাছগুলো সিআইডি ল্যাবে পরীক্ষার গাজা বলে নিশ্চিত করেছেন পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি আশুলিয়ার খেজুরবাগান মোল্লা বাড়ির গলিতে সোহেল হোসেনের মালিকানাধীন প্রাচীরঘেরা ওই স্থানটি পুলিশের নজরদারিতে রাখা হয়। সে সময় জায়গার মালিক ও তার ছেলেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে পুলিশ তাদের ছেড়ে দেয়। বর্তমানে তারা পলাতক রয়েছে বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ বলছে, বাগানের মালিক ও তার ছেলেকে গ্রেপ্তারের চেষ্টাও চলছে।

পরে সিআইডি ল্যাবের রিপোর্টের ভিত্তিতে সোমবার দুপুরে গাজার গাছগুলো কেটে জব্দ করেছেন বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার।

সুদীপ কুমার বলেন, গত সোমবার গাজা সদৃশ্য গাছের স্যাম্পল পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠানো হয়েছিল। পরে রোববার রিপোর্টে সেগুলো গাজা বলে নিশ্চিত হওয়ায়। পরে রাতে বাগানের মালিক সোহেল হোসেন ও তার ছেলেকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে গাজার গাছগুলো কেটে জব্দ করা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে ।

অভিযানের দিন বাগান মালিক ও তার ছেলেকে আটক করার পরে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে পুলিশ সদস্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই সময় তাদের আটক করা হয়েছিল। কিন্তু প্রাথমিক অবস্থায় ওই গাছগুলো গাজা কি না সেটা নিশ্চিত হতে না পারায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য যে গত ২৭ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭টারদিকে আশুলিয়ার খেজুরবাগান মোল্লা বাড়ি এলাকায় সোহেল হোসেন নামে একজনের জমিতে গাজা চাষের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এরপর থেকেই বাগানটি পুলিশের নিয়ন্ত্রণে নিয়ে নেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net