1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডাকাত চিনে ফেলাই কাল হলো নারীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ডাকাত চিনে ফেলাই কাল হলো নারীর

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৫৬ বার

কুমিল্লার লাকসামে বাসাবাড়ি থেকে স্বর্ণালংকার লুটে নিতে আসা ডাকাতদের চিনে ফেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে পৌরসভার ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, শুক্লা রানী আচার্য (৫০) নামে ওই নারী একাই বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৯টার সময় দর্জির কাজ শেষে স্বামী স্বপন আচার্য ও ছেলে প্রবীর আচার্য বাড়িতে এসে দেখেন ঘরের সামনের দরজা ভেতর থেকে আটকানো। পেছনের দরজা বাইরে থেকে লাগানো।

পরে ঘরে ঢুকে দেখেন শুক্লা রানীর লাশ খাটের উপর পড়ে আছে। আলমিরা খোলা। এতে রাখা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার নেই। ওই সময় তাদের আর্তচিৎকারে এলাকাবাসী জড়ো হন।

খবর পেয়ে লাকসাম ও মনোহরগঞ্জ সার্কেলের এএসপি মহিতুল ইসলাম, লাকসাম থানার ওসি নিজাম উদ্দিনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ওই নারীর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, স্বর্ণালংকার লুট করতে আসা দুষ্কৃতকারীদের চিনে ফেলায় গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করে লাশ খাটের ওপর ফেলে রাখে। পরে দুষ্কৃতকারীরা সামনের দরজা আটকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার নিহতের ছেলে প্রবীর আচার্য বাদী হয়ে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন মঙ্গলবার দুপুরে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net