1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঞ্চল্যকর দুই হত্যাকান্ডে মুক্তিযোদ্ধাসহ গ্রেফতার ৫ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান

চাঞ্চল্যকর দুই হত্যাকান্ডে মুক্তিযোদ্ধাসহ গ্রেফতার ৫

জেলা বার্তা পরিবেশক,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৯১ বার

নওগাঁয় সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর দুই হত্যাকান্ডের ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(১০ মার্চ) বিকেলে নওগাঁয় পুলিশ সুপারের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

পুলিশ জানায়, গত ৮ মার্চ খাইরুল ইসলাম নামে এক যুবক তার বাবা নিখোঁজ বলে জিডি করতে পোরশা থানায় আসে। এ সময় কথাবার্তায় অসঙ্গতি দেখে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে খায়রুল জানায় সে, তার মা, বোন ও বোন জামাই মিলে খুন করেছে তাদের বাবাকে। খাইরুল রাতের অন্ধকারে লাশ বস্তাবন্দী করে মটর সাইকেলের পিছনে বেঁধে প্রায় ২০কিঃমিঃ দুরে পাশ^বর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি ড্রেনে ফেলে আসে । পরে পানির তোড়ে ভেসে যাওয়া লাশটি কয়েকদিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে চিহ্নিত করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বাবা আব্দুল খালেকের মৃতদেহ উদ্ধার করা হয়। মা-বাবার বিবাদ মিটাতে না পেরেই তাকে খুন করা হয় বলে জানায় পুলিশ। পুলিশ আটককৃতদের নওগাঁ কোর্টে প্রেরন করেছে।

অন্যদিকে জেলার মান্দা উপজেলায় রামপুর গ্রামে মুক্তিযোদ্ধা স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, পারিবারিক বিবাদের জেরে গত ২৮ ফেব্রুয়ারী স্ত্রীকে মারপিট করেন মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান। গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে। পরে ছেলের করা মামলার সূত্র ধরে মুক্তিযোদ্ধা জিল্লুর কে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net