1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজার ২০ হাজার ইয়াবা, অস্ত্র গুলিসহ আটক-৪ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

কক্সবাজার ২০ হাজার ইয়াবা, অস্ত্র গুলিসহ আটক-৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ২৬৯ বার

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি টিম পৌরসভার সমিতি পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবা মাদকসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। আটককৃতদের মধ্যে দুজন রোহিঙ্গা নাগরিক।

শুক্রবার (১২ মার্চ) সকাল অনুমানিক সাড়ে ৬ টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়ায় অভিযান পরিচালনা করে বাজারের উত্তর মাথায় শুমি স্টোরের সামনে থেকে ওই ৪ জন মাদক ব্যবসায়ীদের আটক করেছে।

পরে তাদের কাছ থেকে ১ টি বাটসহ ৯.৫ ইঞ্চি ৯ এম.এম. পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন সংযুক্ত ও একটি খালি ম্যাগজিন, ৫০ রাইন্ড গুলির বক্স এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়

আটককৃতরা হলেন কিউবা (৪৫), পিতা-উছাচিং, সাং-চৌফলদন্ডী দক্ষিণ রাখাইনপাড়া, সুইম্রা (৪০), পিতা-মংথেইচা, সাং-চৌফলদন্ডী মধ্যম রাখাইনপাড়া, -কক্সবাজার, ওয়ামংলা (৩৫), পিতা-মংক্যচিং, সাং-সুইপেচা, জেলা-অকিয়াব, মায়ানমার ও মোঃ রহিম উল্লাহ (২৫), পিতা-সরু হোসেন, সাং-বড় দেইল, -আকিয়াব, মায়ানমার।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনির উল গিয়াস নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net