ঢাকা   ০৩:৩৫:২৬ এএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

কুমিল্লায় ভাই-ভাতিজাদের হাতে বাস চালক খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৬৬১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় মো.শাহজাহান (৫৫) নামের এক বাস চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাই ও ভাতিজারা। এ সময় নিহতের স্ত্রী ও সন্তানকেও আহত করা হয়। উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

রোববার (১৪ মার্চ) নিহতের মহদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত শাহজাহান এনা পরিবহনের বাস চালক ছিলেন।
পাঁচ ছেলে ও এক মেয়ের জনক শাহজাহান ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত নিহতের ভাই সোলয়মান মিয়া ও তার দুই ছেলেকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছেন সোলায়মানের আরও দুই ছেলে।
নিহতের স্ত্রী আয়েশা আক্তার জানান, স্বামী শাহজাহানের সঙ্গে তাঁর সোলায়মানের
দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাত ১টার দিকে ঘরে ডুকে সোলায়মান ও তার ছেলেরা দা-ছুরি দিয়ে কুপিয়ে তাঁর স্বামীকে হত্যা করেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, ‘আমরা এখন ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনায় পুলিশের তদন্ত চলছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি