1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মুফতি সৈয়দ অলি উল্লাহ্ শাহ্ নঈমী'র ৩১তম ওরশ শরীফ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

রাউজানে মুফতি সৈয়দ অলি উল্লাহ্ শাহ্ নঈমী’র ৩১তম ওরশ শরীফ সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৮০ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
শাহ্সূফি হযরত মাওলানা মুফতি সৈয়দ অলি উল্লাহ্ শাহ্ নঈমী (র.)’র ৩১ তম বার্ষিক ওরশ শরীফ, হযরত মাওলানা হাছান মাইজভান্ডারী (র:)”র বার্ষিকী ফাতেহা ও মুফতি অলি উল্লাহ্ শাহ্ নঈমীর সুন্নিয়া মাদ্রাসার ১৯ তম বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৪ মার্চ রবিবার রাউজান পৌর ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া দরবার শরীফে খতমে কোরআন, খতমে গাউসিয়া, মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় ওরশ শরীফের আনুষ্ঠানিকতা। মিলাদ মাহফিলে তকরির করেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা উসমান গণি জালালী, অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকী, আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খান আযহারী, মাওলানা জাহাঈীর আলম আল কাদেরী, মাওলানা ফরিদুল আলম মাইজভান্ডারী, মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী, মাওলানা বাহাউদ্দিন ওমর, মাওলানা এম মতিন। আখেরি মোনাজাত করেন মাহফিলের সভাপতি শাহ্জাদা আল্লামা কাজী হাবিবুল হোসাইন মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন শাহ্জাদা এস এম মহিবুল্লাহ্, এস এম তৈয়ব উল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুনিরুজ্জামান চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান, জাকের হোসেন মাষ্টার, ওরশ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ্, হাজী জহুরুল ইসলাম, মাওলানা আরজু হাসান, নাসির উদ্দীন সওদাগর, মাহবুবুল আলম, দিদারুল আলম, মোহাম্মদ নাছির প্রমুখ। পরে আগত আশেক ভক্তদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net