1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবা‌দিক সুমন‌কে দেখ‌তে গে‌লেন তা‌বিথ-ইশরাক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

সাংবা‌দিক সুমন‌কে দেখ‌তে গে‌লেন তা‌বিথ-ইশরাক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০
  • ৩৮০ বার

আবদুল্লাহ মজুমদারঃ ঢাকা সি‌টি নির্বাচনে দায়িত্ব পালনের সময় আওয়ামী লী‌গের সন্ত্রাসীর হামলায় আহত আগামী নিউজের সাংবা‌দিক মোস্তা‌ফিজুর রহমান সুমন‌কে দেখ‌তে যান তা‌বিথ আউয়াল ও ইশরাক হো‌সেন।

আজ মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজে ওয়ার্ড নং ১০৩ বেড নং ৩৩ সাংবাদিক সুমন এবং যুবদল নেতা মো. সাদ্দাম হো‌সেনকে দেখতে যান তারা। ‌বিএন‌পির মেয়র প্রার্থীরা তার সা‌থে কথা ব‌লেন ও শাররীক খোজ খবর নেন।

এসময় বিএন‌পির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কারো উপর হামলা করা কাম্য নয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আগে থেকে বলা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা সকলের জন্য বজায় রাখার জন্য।

এরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে নিশ্চুপ রয়েছে এ বিষয়টি আমাদের ভাবিয়ে তোলে আহত করে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের আরও বেশি দূরে ঠেলে দেয়।

তি‌নি ব‌লেন,নির্বাচন কমিশনকে আবার স্মরণ করিয়ে দিতে চাই প্রতিশ্রুতির সাথে কর্মের কোন মিল ছিল না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে তারা ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিয়েছে। এ সময় সাংবা‌দিক‌দের ওপর হামলার নিন্দা জানান।

বিএন‌পির অপর মেয়র প্রার্থী ইশরাক বলেন, নির্বাচনের তিন চারদিন আগে আমাদের প্রচারণায় হামলা করেছিল সেইখানেও তিনজন সাংবাদিক আহত হয়েছে। নির্বাচন যেসকল সংবাদিক দায়িত্ব পালন করেছিল, তারা ভোট জালিয়াতির মুখোশ উন্মোচন করেছে বলেই তাদের ওপর ন্যাক্কার জনক হামলা চালিয়েছে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী ত্র্যানী, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, বাংলা‌দেশ লেবারপা‌র্টির চেয়ারম্যান ডা.‌মোস্তা‌ফিজুর রহমান ইরান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net