1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যবসায়ী উদ্যোগে একখণ্ড লাল সবুজ পুরো লাকসাম বাজার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম

ব্যবসায়ী উদ্যোগে একখণ্ড লাল সবুজ পুরো লাকসাম বাজার

এম, এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৭১ বার

দেশজুড়ে বিজয়ের আনন্দ যেন কোটি বাঙালির হৃদয়কে আপ্লুত করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজারকে সাজানো হয়েছে লাল-সবুজের রঙে। দৌলতগুন্জ বাজারের বিভিন্ন জায়গায় ঘুরে এমন চিত্র দেখা যায়। জনমনে আনন্দ আর উচ্ছ্বাস সৃষ্টি করেছে। যেন আলোয় আলোয় মেখে দিয়ে সমস্থ কালো। এ দিনটিকে স্মরণ করে রাখতে সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জায় রঙিন লাকসাম বাজার যেন পরিণত হয়েছে একখণ্ড লাল সবুজের পতাকায়। বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা সেজেছে বর্ণিল সাজে। সন্ধ্যার পরই লাল সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো বাজার। লাকসাম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের গৃহিত সিদ্ধান্ত মোতাবেক বাজারের সকল দোকানের সাটার লাল-সবুজ রঙে রাঙানো হয়েছে।দৌলতগঞ্জ বাজার জুড়ে এখন লাল-সবুজের সমারোহ চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানিতে মন কেড়েছে সবার। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের ব্যবসায়ীরা।

লাকসাম ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম হিরা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় আমরা লাকসাম বাজারকে লাল-সবুজের রঙে রাঙানোর সিদ্ধান্ত গ্রহণ করি। স্ব স্ব অর্থায়নে আমাদের এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ব্যবসায়ী সমিতির অধীনস্থ সকল শাখার ব্যবসায়ী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পিন্টু রঞ্জন সাহা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ বাস্তবায়নের ফলে জনমনে স্বদেশ প্রেমের চেতনা জাগ্রত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net