1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্মদিনে ইউনিয়ন তাঁতীলীগের দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

চুনারুঘাটে বঙ্গবন্ধুর জন্মদিনে ইউনিয়ন তাঁতীলীগের দোয়া ও মিলাদ মাহফিল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩২৬ বার

হবিগঞ্জ চুনারুঘাটের ১নং গাজীপুর ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) রাতে উপজেলার আসামপাড়া বাজারের দক্ষিণে ইউনিয়ন তাঁতীলীগের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি করা হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবার এবং দেশ-জাতির জন্য বিশেষ প্রার্থনা। মুনাজাতে বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেক হায়াৎ ও সুস্থতা কামনা করা হয়। এবং সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে তাঁতীলীগসহ দলীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাঁটা হয়।

এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং গাজীপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ও ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোঃ জালাল উদ্দিন খান, বীর মুক্তিযুদ্ধা ফিরোজ মিয়া, মসকিন মিয়া ও আলাউদ্দীন, ইউনিয়ন তাঁতীলীগের সহ-সভাপতি আঃ শহিদ, জাহাঙ্গীর আলম, সৈয়দ জসিম ও দেওয়ান মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা জাবেদ খান ও ইমন চৌধুরী, ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ন আহবায়ক এমরান তালুকদার ও যুবলীগ নেতা হযরত আলী সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড তাঁতীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net