1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনী সহিংসতায় নারীসহ আহত-২৫ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি

নির্বাচনী সহিংসতায় নারীসহ আহত-২৫

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩১৩ বার

বাগেরহাটের শরণখোলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পৃথক দুটি সহিংসতায় ৯ জন নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের ১নম্বর সোনাতলা ও ৫নম্বর উত্তর সাউথখালী ওয়ার্ডে প্রদ্বি›দ্বী মেম্বর প্রার্থীদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পরবর্তী সহিংসতা এড়াতে দুটি ওয়ার্ডেই পুলিশি টহল জোরদার করা হয়েছে।
সোনাতলা ওয়ার্ডের মেম্বর প্রার্থী মো. জাহাঙ্গীর হাওলাদারের অভিযোগে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে তার কর্মী এমাদুল ঘরামী এবং প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও বর্তমান মেম্বর শফিকুল ইসলাম ডালিমের সমর্থক হাবিব ফকিরের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনাটি হাবিব ফকির ফোনে জানালে ডালিম মেম্বরের নেতৃত্বে ২৫-৩০ জন লোক দা, লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে তার ৯জন কর্মীকে রক্তাক্ত জখম করে।

অপরদিকে, উত্তর সাউথখালী ওয়ার্ডের বর্তমান মেম্বর সাইফুল ইসলাম হালিম শাহ জানান, সকাল ১০টার দিকে প্রতিদ্ব›দ্বী প্রার্থী আল-আমীন খানের শতাধিক কর্মী-সমর্থক মিছিল নিয়ে তার বাড়িতে হামলা চালায়। তারা বাড়ি ভাঙচুর করে এবং কর্মীদের এলোপাতাড়ি পিটিয়ে আট জন নারীসহ তার ১৪ জন কর্মীকে আহত করে। এঘটনায় প্রতিদ্ব›দ্বী প্রার্থী আল-আমীন খানের এক নারী ও এক পুরুষ সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।
এব্যাপারে সোনাতলা ওয়ার্ডের বর্তমান মেম্বর শফিকুল ইসলাম ডালিম জানান, তার কর্মী হাবিব ফকিরকে জাহঙ্গীরের লোকজন মারধর করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তার বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। হামলার ভয়ে তাদেরকে হাসপাতালে না পাঠিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ওই দুটি এলাকাতেই পুলিশ টহলে রয়েছে। এব্যাপারে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net