1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণে ব্যর্থ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

চট্টগ্রাম সিটি করপোরেশনের মশা নিয়ন্ত্রণে ব্যর্থ!

এম আর আমিন,চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩৯৬ বার

সিটি করপোরেশনের পক্ষ হতে পর্যাপ্ত এবং নিয়মিত ওষুধ ছিটানোর দাবি করা হলেও মশা থেকে নগরবাসিদের স্বস্তি দিতে ব্যর্থ!।

মশা যেন নগরীতে দাপিয়ে বেড়াচ্ছে এখন বাসাবাড়িতে । কিন্তু সন্ধ্যা নামলেই স্থির থাকা কঠিন হয়ে পড়েছে। মশক নিধনে চসিকের ব্যর্থতায় ক্ষুব্ধ নগরবাসী । নগরীর বেশির ভাগ নালা-নর্দমায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলচ্ছে এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নালার পানির স্থিরতা বেড়েছে। অস্বাভাবিক ভাবে মশার প্রজনন বেড়ে গেছে।

চিকিৎসকদের মতে এ সময় ম্যালেরিয়া ও চর্ম রোগীর সংখ্যা বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে আরও যোগ হয়েছে ডেঙ্গু জ্বর। মশার কামড়ে বিশেষ করে ম্যালেরিয়া, ডেঙ্গু ও চর্ম রোগের প্রকোপ বেশি হয়।

এদিকে মশার অস্বাভাবিক উৎপাতে করোনা আতঙ্কে। ডেঙ্গুসহ মশাবাহিত নানা রোগ ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, মশার উপদ্রব নিয়ন্ত্রণ সিটি করপোরেশন একার পক্ষে সম্ভব নয়।

নগরবাসীর সার্বিক সহযোগিতা ছাড়া মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এমনিতেই নভেম্বর হতে মে মাস পর্যন্ত মশার প্রজনন বৃদ্ধি পায়।

মশা নিধনে ‘এডালটিসাইড’ (পূর্ণাঙ্গ মশা ধ্বংসকারী) এবং ‘লার্ভিসাইড’ (ডিম ধ্বংসকারী) নামে দুই ধরনের ওষুধ ছিটানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর ‘এডালটিসাইড’ ছিটানো বন্ধ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net