1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

গাইবান্ধায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আনোয়া হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৩১১ বার

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার থেকে কালিরবাজার রাস্তায় প্রায় ১৫বছর পূর্বে বন্যায় ভেঙ্গে যাওয়া ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০মার্চ) সকাল ১১টায় এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গিদারী শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর মাস্টার, উত্তর গিদারী শাখা সিপিবি’র সম্পাদক জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, প্রায় ১৫বছর আগে বন্যায় পানির তোড়ে ব্রীজটি ভেসে গেলেও আজও কেন ব্রীজটি নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে না তা বোধগম্য নয়। তারা বলেন, ইউনিয়নবাসী বড় একটি অংশের মানুষ এই পথে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়াত করে তারপরেও ব্রীজটি নির্মাণে কর্তৃপক্ষের গাফিলতি সীমা লঙ্ঘন করছে। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে ডাক দেয়া হবে বলেও বক্তাগণ হুসিয়ারী দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net