1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

মাটিরাঙ্গায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৮২ বার

‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি-জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীলের সভাপতিত্বে মহড়া অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আনিছুজ্জামান ডালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আরিফুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: বাদশা ফয়সাল, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা রির্সোচ ইন্সট্রাক্টার মো: আসগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মো: আশরাফুল আলম, তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: সাদিকুর রহমান ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো:জসিম উদ্দিন জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ ডেমো প্রদর্শনগুলো কাছ থেকে অবলোকন করেন।

জনসচেতনতা বাড়াতে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চত্বরে ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্হ্য কমপ্রেক্সের সামনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রর্দশন করা হয় বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net