1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শ্রীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের ও ইসরায়েল যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনীর মৃত্যুতে গণঅধিকার পার্টি (পিআরপি) এর ক্ষোভ  খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল সম্পন্ন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ প্রধান শিক্ষককে হত্যার হুমকি, শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ আমি নির্বাচিত হলে একটি আধুনিক ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম 

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শ্রীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২৩২ বার

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার
কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয় বেবী স্ট্যান্ড সংলগ্ন মাঠে শান্তির চেষ্টার
উদ্যোগে ও উদীয়মান যুব সমাজ কল্যাণ সংঘের আয়োজনে প্রায় ৩ শতাধিক নারী
পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। হিরা
পান্না হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম সকাল ১০ টা থেকে বিকাল
৩ টা পর্যন্ত এই সেবা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ
সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন,
শান্তির চেষ্টা প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালাউদ্দিন, উদীয়মান যুব সমাজ কল্যাণ
সংঘের সভাপতি ওমর ফারুক বাবু, সিনিয়র সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজু,
সাধারণ সম্পাদক মো. হিলারী শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন
মানিক, দপ্তর সম্পাদক রিফাত প্রমুখ।
উল্লেখ্য, উদীয়মান যুব সমাজ কল্যাণ সংঘটি বিভিন্ন সময়ে এলাকায়
জনসেবামূলক কর্মকান্ড করে আসছে। এরই মধ্যে অরাজনৈতিক সংগঠনটি
মানবতার কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে অত্র এলাকায় খ্যাতি অর্জন করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net