1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় জেলা যুবদল নেতা রবি নিহত! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় সড়ক দুর্ঘটনায় জেলা যুবদল নেতা রবি নিহত!

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪২১ বার

মাগুরা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ রবি (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৫ মার্চ বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলার কমলাপুর জি কে কলেজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। রবি মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।

রবির প্রতিবেশী মাহবুবুর রহমান টিপু জানান, মনসুর আহম্মেদ রবি ও তার শ্যালক সোহাগ বিশ্বাস রাত সাড়ে ৯টার দিকে লাঙ্গলবাধ-ওয়াপদা সড়ক দিয়ে মাগুরা শহরে আসছিলেন। কমলাপুর কলেজের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি যানকে সাইড দিতে গিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হরিয়ে রাস্তার পাশে থাকা একটি পাকা ফলকের ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় রবি ও সোহাগকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।

২৫০ শয্যা হাসপালের জরুরি বিভাগে কর্মরত ব্রাদার মনোজিৎ বিশ্বাস জানান, হাসপাতালে আসার আগেই রবিকে মৃত্যু হয়েছে। আহত সোহাগ বিশ্বাসাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাছুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তার পাশে থাকা কমলাপুর কলেজের পাকা ফলকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মনসুর আহম্মেদ রবির মুত্যু হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

যুবদল নেতা রবির মৃত্যুতে পারনান্দুয়ালী এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net