1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুফতী মুহাম্মদ ওয়াক্কাস'র ইন্তেকালে জাতীয় জনতা ফোরামের শোক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

মুফতী মুহাম্মদ ওয়াক্কাস’র ইন্তেকালে জাতীয় জনতা ফোরামের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৬৪ বার

নিজস্ব প্রতিবেদকঃ
সাবেক ধর্ম ও পানি সম্পদ প্রতিমন্ত্রী, যশোর ৫ আসনের তিনবারের সাবেক এমপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাস (রহ.)এর ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন জাতীয় জনতা ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ও মহাসচিব ডাক্তার শাকিলুর রহমান।

বুধবার (৩১ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, যে সকল আলেম-উলামা আধুনিক ও বিশ্ব রাজনীতি সম্পর্কে ধারনা রাখতেন এবং রাজনিতির সকল শ্রেনীর মানুষের সাথে সহজেই মিশতে পারতেন তাদেরই অন্যতম ছিলেন মুফতী মুহাম্মদ ওয়াক্কাস।

তারা বলেন, আপাতমস্তক একজন অমায়িক মানুষ ছিলেন তিনি। ভিন্ন রাজনৈতিক বিশ্বাসের মানুষের সাথেও তার সম্পর্ক ছিল চমৎকার। যুক্তি দিয়ে রাজনীতির কৌশল নির্ধারণ করতেন। এ কারণে ভিন্ন মতের সাথেও তার মতপার্থক্য থাকলেও সহঅবস্থানের ক্ষেত্রে সমস্যা হতো না।

নেতৃদ্বয় বলেন, দীর্ঘ সময় রাজনৈতিক সহযোদ্ধা আল্লামা মুফতী মুহাম্মদ ওয়াক্কাসের ইন্তেকালে জাতীয় ও ইসলামী রাজনীতিতে শূণ্যতা সৃষ্টি হলো যা পুরন হওয়া খুবই দুরুহ।

তারা বলেন, মহান আল্লাহ পাক তাকে ক্ষমা করুন এবং জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net