1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে কুইজ প্রতিযোগিতা কবিতা আবৃত্তির মাধ্যমে গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে কুইজ প্রতিযোগিতা কবিতা আবৃত্তির মাধ্যমে গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪০১ বার

আই কে ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার সুহাতায় গুঞ্জন পাঠাগারের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যায় গুঞ্জন পাঠাগারে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও কেক কাঁটার মাধ্যমে ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

পাঠাগারের ভূমিদাতা রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- নবীনগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ উল্লাহ জসীম, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম, আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ।

ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন ও পাঠাগার প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্বপনের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রভাষক আইনুল হক, সিনিয়র শিক্ষক পার্থ চক্রবর্তী, বাংলা টিভির নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, গুঞ্জন পাঠাগারের মাধ্যমে শিশু-কিশোর ও যুবসমাজের মাঝে জ্ঞানের আলো বিতরণ করা হচ্ছে। তিনি পাঠাগারের জন্য সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন।

বক্তারা, গুঞ্জন পাঠাগারের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সি প্রশংসা করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, শিক্ষার্থী গোলাম কিবরিয়া, রমজান, ইমন, তৌহিদা, রানা, সুমন ও আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net