ঢাকা   ০৬:৪৯:২৬ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা

রংপুরে করোনা সংক্রমন রোধে মোবাইল কোর্ট পরিচালিত

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৬৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা সক্রমনের সংখ্যা বাড়ছে মৃত্যুর হারও ।

আজ সারাদেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৬,৪৬৯ জন।

গত ২৪ ঘন্টার মৃত্যুবরণ করেছেন ৫৯ জন যা এ পর্যন্ত সর্বচ্চো রেকর্ড।

দেশের বর্তমান করোনা পরিস্থিতিকে সামাল দিতে করোনা সংক্রমন রোধে আজ ০১ এপ্রিল বৃহস্পতিবার রংপুর জেলা প্রশাসন এবং র‍্যাব-১৩ যৌথ ভাবে একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

অভিযান পরিচালনার সময় রংপুরের বিভিন্ন স্থানে করোনার সক্রমন রোধে মাস্ক পরিধান নিশ্চিত করতে ৭ টি প্রতিষ্টানকে চার হাজার পাচ শত টাকা জরিমানা করা হয় এছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলার উপরেও জোর দেয়া হয়েছে।

অভিযান পরিচালনার স্হান সমূহ হচ্ছে, রংপুর সিটি মার্কেট,জাহাজ কোম্পানীর মোড়,পায়রা চত্বর,বেত পট্টিতে এসকল স্থানে লোক সমাগম বেশী থাকায় সকল প্রতিষ্টানকে হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহারের নির্দেশও দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা গনমার্ধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন,করোনার সেকেন্ড ওয়েবে সংক্রমন বেড়ে যাওয়ায় আমরা জনসচেতনায় এসকল অভিযান পরিচালনা করছি এবং পরবর্তিতে এসকল অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন,গনপরিবহনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ ভাড়া গ্রহনের বিষয়টি আমরা মনিটরিংয়ে রাখছি সার্বক্ষণিক ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি