1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় ঋনের বোঝায় এক নারীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

আশুলিয়ায় ঋনের বোঝায় এক নারীর আত্মহত্যা

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৫৭ বার

সাভার উপজেলার আশুলিয়ায় ঋনের বোঝায় এক নারীর আত্মহত্যা। আশুলিয়ায় রেজি আহম্মেদ (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন আশুলিয়া থানা পুলিশ।
১এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টার সময় আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় মোঃ গোলাম মোস্তফা নামের মালিকানাধীন এক ভাড়াবাসার কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
খোজ নিয়ে জানাযায় নিহত রেজি আহম্মেদ রংপুর সদর উপজেলার মৃত লিটন আহম্মেদের স্ত্রী। তিনি আশুলিয়ায় দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে সেলাইয়ের কাজ করতেন বলে জানান অন্যান্য ভাড়াটিয়া বাসিন্দারা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রেজি আহম্মেদ ঋণ জনিত কারণে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর কারণ উল্লেখ করে অনেকেই বলেন, উনার ১৪-১৫ লাখ টাকা ঋণ আছে। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রেজি আহম্মেদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net