ঢাকা   ০৬:২৬:৩৯ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

শিগগিরই বইমেলা-সামাজিক অনুষ্ঠান বন্ধের সুপারিশ গৃহীত

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৩৬৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশে গত কয়েকদিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কজনক হারে বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে অবিলম্বে বইমেলা, সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্রসহ যে কোনো ধরনের মেলা বন্ধ করার সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কমিটির সভায় এসব সুপারিশ গৃহীত হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “রোগ প্রতিরোধের জন্য অবিলম্বে সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র, বইমেলা ও অন্যান্য মেলা বন্ধ করা দরকার। একইসঙ্গে পরিবহনে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরার বিষয়ে ইতোমধ্যে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, সেসব যাতে পালন করা হয়, তার ব্যবস্থা নিতে হবে।’

ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা নেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সম্প্রতি যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে, তা কার্যকর করার জন্য বাস্তবায়ন কর্মসূচি বা প্রস্তুতির জন্যও সুনির্দিষ্ট নির্দেশনা প্রয়োজন বলে এই কমিটি মনে করছে।

সুপারিশে বলা হয়েছে, প্রতিদিন নতুন রোগী বাড়তে থাকায় হাসপাতালগুলোর কোভিড ইউনিটগুলোতে সাধারণ ও আইসিইউ শয্যা বাড়ানো প্রয়োজন। সেইসঙ্গে ঢাকার বাইরে মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে হবে, যাতে এলাকার রোগীদের সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া যায়।

মহামারির এই পরিস্থিতিতে কোভিড ১৯ পরীক্ষা করতে আসা মানুষ যাতে সহজে সেবা পায়, তার ব্যবস্থা করার পাশাপাশি আগামী দিনগুলোতে পরীক্ষার চাহিদা ‘বাড়তে পারে’ জানিয়ে সেজন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে সুপারিশে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি