1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্ব অটিজম সচেতনতা দিবস ডেমরায় অটিজম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

বিশ্ব অটিজম সচেতনতা দিবস ডেমরায় অটিজম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩২৭ বার

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজধানীর ডেমরায় অটিজম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়ছে। এস.কে চাইল্ড কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও মানবিক বাংলাদেশ ডেমরা থানা শাখার সার্বিক সহযোগীতায় শুক্রবার বিকেলে সারুলিয়া মা হলি সিটি টাওয়ারের তৃতীয় তলায় এ বিতরণ কর্মসূচী পালন করা হয়। এ সময় ওই ফাউন্ডেশনের কার্যালয়ে ২০ জন অটিজম শিশুদের মাঝে এ খাবার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী শারমীন সাথী, মানবিক বাংলার সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক কাজী হোসেন নাঈম, ইসমাইল হোসেন মিঠু প্রমূখ।

এ বিষয়ে মিজানুর রহমান মিজান ও শেখ শারমীন সাথী বলেন অটিজম শিশুদের কল্যানে কাজ করা আমাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ওই মোতাবেক আমরা আমাদের সাধ্য মতো এসব শিশুদের নানাভাবে সহযোগীতা করে আসছি। আমাদের প্রতিটি কার্যক্রমে ডেমরা অঞ্চলের আরও কয়েকটি সেবামূলক সংগঠন আমাদের সহায়তা প্রদান করে থাকেন।

তারা আরও বলেন, অটিজম শিশুদের কল্যানে আমাদের দেশের সরকারও নানাভাবে সহযোগীতা করে আসছেন। সরকারের পাশাপাশি এ সকল শিশু-কিশোরদের সহযোগীতা করার জন্য সমাজের বিত্তবান মানুষ ও সেবামূলক সংগঠনগুলোকে আরও এগিয়ে আসতে হবে। কারন এ সকল শিশু-কিশোররা আমাদের সমাজেরই অংশ। আমাদেরই সন্তান। তাদের ভালো রাখার জন্য আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net