1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লকডাউন প্রত্যাহারের দাবীতে চট্টগ্রাম তামাককুন্ডি লেইন বণিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার, দ্রুত বিচারের ব্যবস্থা করছে সরকার আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার

লকডাউন প্রত্যাহারের দাবীতে চট্টগ্রাম তামাককুন্ডি লেইন বণিক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪৫৭ বার

দাবী না মানলে মার্কেট খোলার ঘোষনা ব্যবসায়ীদের। মঙ্গলবারের মধ্যে লকডাউন প্রত্যাহার না করলে তামাককুন্ডি লেইন বণিক সমিতি দোকান খোলার ঘোষনা দেন।
সোমবার ৫ এপ্রিল বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর আমতল থেকে নিউমাকেট পর্যন্ত লকডাউন প্রত্যাহারের দাবীতে তামাককুন্ডি লেইন বণিক সমিতির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন,মঙ্গলবারের মধ্যে লকডাউন প্রত্যাহার না করলে কাফনের কাপড় নিয়ে রাজপথে নামব এবং স্বাস্থ্যবিধি মেনে মাকেট খুলব। তারা আরোও অভিযোগ করে বলেন,এক দেশে দুই নীতি মানতে পারছি না। গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠান চালু রেখে লকডাউনের নামে মার্কেট বন্ধ করে দেওয়া অর্থনীতির জন্যে শুভ নয়।

তারা বলেন,আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছি। লকডাউনে গত একবছর ব্যবসা করতে পারি নাই এবারও লকডাউনে দোকান বন্ধ থাকলে আমরা ঋণগ্রস্থ হয়ে পড়ব এবং ব্যবসায়ীক ভাবে দেউলিয়া হয়ে যাব। করোনার প্রভাব থাকবে , করোনা মোকাবেলা করে স্বাস্থ্য সম্মতভাবে ব্যবসা পরিচালনা করে আসছি এবং করে যাব। বর্তমান সরকার ব্যবসাবান্ধব। সরকারে উচিত লকডাউন প্রত্যাহার করে মার্কেট চালু করে ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ করে দেওয়া।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন,সভাপতি আবু তালেব,সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম,সহসভাপতি মোঃ সামশুল হক সিকদার,সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল , যুগ্নসাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সহসাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম,অর্থসম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড:আবদুল জলিল,প্রচার সম্পাদক মোস্তাক আহমদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হানিফ,সাহিত্য ওপ্রকাশনা সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ সাদেক হোসাইন,নির্বাহী সদস্য মোহাম্মদ আরিফ উদ্দীন, মোহাম্মদ এমরান উদ্দীন, মোহাম্মদ নাসির উদ্দীন, মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net