1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্যে জরিমানা আদায়;মাস্ক না পড়ায় সতর্কতা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্যে জরিমানা আদায়;মাস্ক না পড়ায় সতর্কতা

অশোক দাশ,সীতাকুণ্ড,(চট্টগ্রাম)প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ২৮৬ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকার ঘোষিত লকডাউন মানছেন না কতিপয় ব্যবসায়ী। বেশিরভাগ মালিক করোনা ঠেকাতে লকডাউনে দোকান বন্ধ রেখে ক্ষতি মেনে নিলেও কয়েকজন ব্যবসায়ী ভ্রাম্যমান আদালত ও পুলিশকে ধোকা দিয়ে দিনের অধিকাংশ সময়ই দোকান খোলা রাখছেন। এর ফলে অন্য ব্য্যবসায়ীরাও দোকান খোলার পাঁয়তারা করছেন। তবে এসব অভিযোগে লকডাউনের প্রথম দিন বিকেলে অভিযান চালিয়ে একটি রড-সিমেন্টের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট নির্বাহী অফিসার মিল্টন রায়। এছাড়া বেশ কয়েকজনকে মৌখিক সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সচেতন করে মাইকিং করেছেন থানার ওসি মোঃ আবুল কালাম আজাদও।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার ৫ এপ্রিল সকাল ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করায় সীতাকুণ্ডে প্রতিটি বাজারের অধিকাংশ ব্যবসায়ী সে সিদ্ধান্ত মেনে দোকানপাট বন্ধ রেখেছেন। কিন্তু বাজারের কিছু ব্যবসায়ী প্রশাসনকে অনেকটা চ্যালেঞ্জ জানিয়ে খুলে রাখছেন দোকানপাট। এতে ব্যবসায়ী মহলে বিশৃঙ্খলা সৃষ্টির পাশাপাশি করোনা ছড়িয়ে পড়তে পারে এমন আশংকায় সোমবার বিকাল ৫টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন রায়।

তিনি সীতাকুণ্ড পৌরসভা সংলগ্ন মোঃ সেলিম উদ্দিনের মালিকানাধীন তাকিয়া-দিয়া ট্রেডার্স নামক রড-সিমেন্টের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া অভিযানকালে মাস্ক বিহীন থাকা, সামাজিক দুরত্ব না মানা, সরকারী জায়গার ফুটপাতে অবৈধ দোকান বসানোসহ বিভিন্ন অনিয়মকারীকে সতর্ক করেন তিনি। এদিকে মাস্ক ছাড়া চলাচলকারীদের মাস্ক প্রদান করা হয়। একই সময়ে সীতাকুণ্ড মডেল থানার পক্ষ থেকেও মাইকিং করে লকডাউনের নিয়ম মেনে চলার জন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে মাইকিং করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন, সীতাকুণ্ড থানার ওসি মোঃ আবুল কালাম, ওসি (তদন্ত) সুমন বণিক ও প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সহ-সভাপতি জহিরুল ইসলাম, পৌরসদর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net