1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে নিঃস্ব পরিবার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ২৯০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ঘর ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আলমারি, ফ্রিজ, টেলিভিশন, বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়াসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারটির ঘর নির্মাণে আর্থিকভাবে সহযোগিতা করতে সরকার ও সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।

ক্ষতিগ্রস্ত ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে আকস্মিকভাবে বসতঘরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে বসতঘর ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, আলমারি, ফ্রিজ, টেলিভিশন, বিভিন্ন পরীক্ষার সার্টিফিকেট ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়াসহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য স্থাপনাগুলো রক্ষা করে।
কান্নাজড়িত কণ্ঠে মোসলেম উদ্দিন আরো বলেন, পরিবারের পাঁচ সদস্যের পরনের কাপড় ছাড়া একটি সুতাও ঘর থেকে বাহির করতে পারিনি। আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ছেলে-মেয়েদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। আমার কাছে সব কিছু অন্ধকার মনে হচ্ছে। কিভাবে পরিবার নিয়ে বসবাস করবো বলতে পারছি না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net