ঢাকা   ০৪:৪৫:৫৮ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

কুমিল্লা জেলা প্রাণি সম্পদের উদ্যোগে শুরু হয়েছে ন্যায্যমূল্যে দুধ,ডিম ও মাংস বিক্রয়

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩৬৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

করোনা পরিস্থিতিতে লকডাউনে খামারীদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস উৎপাদন, সরবরাহ ও বিপনন সচল রাখতে কুমিল্লা জেলায় শুরু হয়েছে ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রম।

বৃহস্পতিবার সকালে নগরীর টমছমব্রিজ প্রাণি সম্পদ অধিদপ্তর অফিস প্রাঙ্গণে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম।একার্যক্রমে ১৫টি ভ্রাম্যমান টিমের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারিদের কাছ থেকে সংগ্রহ করে ৫ হাজার লিটার গরুর দুধ, ১৫ হাজার ডিম জেলা শহরে বিক্রি করা হচ্ছে।
এসব পণ্য পিকআপভ্যান, সিএনজি অটোরিক্সা, কুল ভ্যান ও ব্যাটারী চালিত অটোরিক্সা করে বিক্রয় করা হচ্ছে। প্রতিদিন একটি পরীক্ষাকরণ কমিটির মাধ্যমে বিক্রয়কৃত দুধ, ডিম ও মাংসের গুণগত মান পরীক্ষা করে তারপর বাজারে ছাড়া হবে।

এতে করে ক্রেতারা গুনগতমান সম্পন্ন দুধ,ডিম ও মাংস ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবে। বিপননকৃত পণ্য সরবরাহে খরচ প্রাণি সম্পদ অধিদপ্তর বহন করবে। এছাড়া খামারীদের তাদের উৎপাদিত পণ্য বিক্রয়ে সহজতর হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি