1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের সকল রাস্তার সংস্কার কাজ কারা হবে: এমপি সেলিমা আহমাদ মেরী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক

তিতাসের সকল রাস্তার সংস্কার কাজ কারা হবে: এমপি সেলিমা আহমাদ মেরী

মোঃ জুয়েল রানা,তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ২৬৬ বার

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ মেরী বলেন তিতাস উপজেলার সকল রাস্তার সংস্কার কাজ করা হবে। আপনারা কোনো প্রকার চিন্তা করবেন না। আমি তিতাসের সকল রাস্তার সংস্কার কাজ করার জন্য কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। ইতিমধ্যে কয়েটি রাস্তার কাজ শুরু হয়েছে

তিনি আরো বলেন সম্প্রতি কৃষি মন্ত্রীর সাথে কথা বলেছি তিতাস-হোমনায় ভরাট হয়ে যাওয়া সকল খাল খনন করা হবে, যাতে কৃষকরা সেচের অভাবে ফসল আবাদ করা বন্ধ না করে। শুক্রবার বিকালে উপজেলার কালাই গোবিন্দপুরস্থ এমপির নির্মানাধিন ভবন পরিদর্শন কালে উপরোক্ত কথা গুলি বলেন সেলিমা আহমাদ মেরী এমপি। এর আগে সেলিমা আহমাদ এমপি হোমনাস্থ পাথালিয়াকান্দি তাহার নিজ বাসভবন থেকে তিতাসের উদ্দেশ্যে রওয়ানা হলে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু ও তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ এর নেতৃত্বে শতাধিক মটর বাইক নিয়ে হোমনা পঞ্চবটি ব্রিজ থেকে রিসিভ করে তিতাসের কালাইগোবিন্দপুর নিয়ে জান।

এসময় যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান তুষারের নেতৃত্বে ছাত্রলীগের শ্লোগানে শ্লোগানে মূখরিত হয়ে উঠে উপজেলার বৃহত্তর বাতাকান্দি বাজারসহ আশপাশের এলাকা। এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান মুন্সি,কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য হাজি নাছির উদ্দিন, তিতাস উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোসলেম উদ্দিন, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইনঞ্জিনিয়ার সালাউদ্দিন, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান,সদর কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন মুন্সি, মজিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. লিটন।

এছাড়াও ইউনিয়ন পর্যায়ের যুবলীগের সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম তারা, বিল্লাল হোসেন মেম্বার, রিপন মাহমুদ, মো.শাহিন ভূইয়া,জগতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আমির হোসেন ও তিতাস উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি কামাল পারভেজসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশতাধিক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net