1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে আ,লীগ -ছাত্রলীগ ধাওয়া - পাল্টা ধাওয়া সোমবার সকাল-,সন্ধ্যা হরতাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

লালমনিরহাটে আ,লীগ -ছাত্রলীগ ধাওয়া – পাল্টা ধাওয়া সোমবার সকাল-,সন্ধ্যা হরতাল

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৬৩৭ বার

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রলীগ।
শুক্রবার ৯ এপ্রিল রাত ৮টায় জেলা ছাত্রলীগ অফিসে সংবাদ সম্মেলন করে এ কর্মসুচি ঘোষনা করেন লালমনিরহাট পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু।
এর আগে সন্ধ্যায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মামলা প্রত্যাহারের দাবীতে থানায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু। লিখিত বক্তব্যে পাপ্পু বলেন, লালমনিরহাট জেলায় এক যুগ ধরে জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান এক নায়কতন্ত্র কায়েম করে আ,লীগ কে লিমিটেড কোম্পানীতে (পারিবারিক) পরিনত করার চেষ্টা করছে।
জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান তার আপন ভাগ্নে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হতে না পারায় বক্করের সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন পায়তারা করে আসছে। ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর এর প্রতিবাদ করায় প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিঃ আবু সাঈদ মোঃ দুলালের সমর্থকসহ সর্বসাধারনের সমর্থনে জনপ্রিয়তার শীর্ষে উঠছিলেন। তাকে দমাতেই এ্যাডভোকেট মতিয়ার তার আপন বোনের বাড়িতে হামলা ও বোনকে আহত করার মিথ্যা নাটক সাজিয়ে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করকে দায়ী করে এবং শুক্রবার বিকেলে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন এ্যাড. মতিয়ার রহমান।
বিষয়টি ছাত্রলীগের নেতাকর্মীদের কানে আসার পর পরই প্রতিবাদ জানায়। সেই সাথে মামলা প্রত্যাহারের দাবীতে জেলা ছাত্রলীগ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও থানায় অবস্থান নেয় এবং সংবাদ সম্মেলন করে বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাট জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়।

এর পরেও যদি সমাধান না হয় পরবর্তীতে কঠিন কর্মসুচি দেয়া হবে বলে হুশিয়ারিও দেওয়া হয় ঐ বক্তব্যে।
সংবাদ সম্মেলন শেষে মুঠো ফোনে ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের সাথে কথা হলে তিনি বলেন, রাজনীতির প্রতিহিংসার কারনেই তাদের এই ভিত্তিহীন অভিযোগ। এ হামলার ঘটনার সাথে তিনি বা তার প্রিয় সংগঠন ছাত্রলীগের কোন নেতা বা কর্মী জড়িত নয় বলে জানান দাবী করেন। শুক্রবার রাত থেকে শনিবার এ রিপোর্ট লেখা পযন্ত লালমনিরহাট শহর থম-থম অবস্তা বিরাজ করছে। আ,লীগ – ছাএলীগ উভয় পক্ষ রড, ছোড়া, লাঠি ও রাম দা নিয়ে শহরে মোহরা দিচ্ছে। যে কোন মহুত্তে বড় ধরনের সংঘর্ষ লাগতে পারে বলে বিভিন্ন সূএে জানা গেছে। সকাল ১১ টায় শহরের বানিয়া পট্টি, বাটা মোড়, পৌর গেটসহ বিভিন্ন এলাকায় উভয় পক্ষে ধাওয়া- পাল্টা ধাওয়া হলে লালমনিরহাট সদর থানা পুলিশ পরিস্হিতি নিয়ন্ত্রণে আনেন। এ পযন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা চলছে। তবে উভয় পক্ষে আহত- নিহতর খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net